শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

মহাখালী ও বনশ্রীতে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ৭:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
মহাখালী ও বনশ্রীতে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২
মহাখালী ও বনশ্রীতে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

রাজধানীর মহাখালী ও বনশ্রীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত না হলেও, বনশ্রীর ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী।

সোমবার (৯ নভেম্বর) সকাল ৬টার দিকে মহাখালীর আমতলীতে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন টিবিএসকে বলেন, সকাল ৬টা ২ মিনিটে মোটরসাইকেলে করে এসে দুই দুর্বৃত্ত ফ্লাইওভারের ওপর থেকে নিচে একটি ককটেল নিক্ষেপ করে। পরে সেটি আমতলী এলাকায় পড়ে বিস্ফোরিত হয়। এতে কেউ হতাহত হয়নি।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অন্যদিকে, সকাল সোয়া ৬টার দিকে বনশ্রীর জি-ব্লকে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে সেখান থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন শ্রাবন ও রবিন। তারা দুজন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম টিবিএসকে বলেন, বনশ্রীর জি-ব্লকে সকালে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: