শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিমানবন্দরে নিরাপত্তা বাড়াতে জাতীয় কমিটির নতুন সিদ্ধান্ত

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৬ আগস্ট ২০২৬, ৬:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

দেশের বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী, সমন্বিত ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে পুনর্গঠিত জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির (NCASC) প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে কমিটির সভাপতি হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং সহ-সভাপতি হিসেবে প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।

সভায় মন্ত্রী আফরোজা খানম বলেন, দেশের বিমান চলাচল নিরাপত্তা নিশ্চিত করতে কমিটির ১৩তম সভার সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। তিনি জানান, শিগগিরই আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO)-এর অডিট অনুষ্ঠিত হবে। তাই সম্ভাব্য পর্যবেক্ষণগুলো বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক মান অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি।

মন্ত্রী আরও বলেন, বিমানবন্দরে ভিআইপি, সিআইপি কিংবা সাধারণ যাত্রী—সবার জন্য নিরাপত্তা প্রোটোকল সমানভাবে প্রযোজ্য। একই সঙ্গে প্রবাসী যাত্রীদের জন্য উন্নত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত জানান, বিমানবন্দর এলাকায় অননুমোদিত ড্রোন উড্ডয়ন ঠেকাতে অ্যান্টি-ড্রোন সিস্টেম স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া নিরাপত্তা ব্যবস্থায় ব্যবহৃত স্ক্যানার ও অন্যান্য যন্ত্রপাতি পর্যাপ্ত সংখ্যায় সংরক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরাপত্তা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়।

সভায় গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান ও সমন্বয় বৃদ্ধি, জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কর্মসূচির কার্যকর বাস্তবায়ন, ICAO-এর নিরাপত্তা মান অনুসরণ, বিমানবন্দরে আধুনিক প্রযুক্তি সংযোজন এবং ভবিষ্যৎ নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় কৌশল নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুন

অবশেষে দিওমান্দে রিয়াল মাদ্রিদে

এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথে নিরাপত্তা জোরদার, Under Vehicle Scanning System (UVSS)-এর কার্যকারিতা বৃদ্ধি, দেশের সব বেসামরিক বিমানবন্দরে কনটিনজেন্সি ও সংকট ব্যবস্থাপনা আরও কার্যকর করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমঝোতা স্মারক (MoU) করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় যানজট, অনিয়ন্ত্রিত জনসমাগম, ভিক্ষুকের উপদ্রব এবং অবৈধ লাগেজ র‌্যাপিং কার্যক্রম নিয়ন্ত্রণে বেবিচক, এপিবিএন, পুলিশ, আনসার ও বিমানবন্দর ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। প্রয়োজন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয়, যাতে যাত্রীসেবা, শৃঙ্খলা ও বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা আরও উন্নত করা সম্ভব হয়।

ভোরের আকাশ/জেআ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরবেসামরিক বিমান

শেয়ার করুন: