ঢাকা ওয়াসা সিবিএ নেতাদের সঙ্গে স্থানীয় সরকারমন্ত্রীর সাক্ষাৎ

ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন (৩১৮৫)-সিবিএর সভাপতি আজিজুল আলম খান, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন পাটোয়ারী ও সহসভাপতি কামরুল হাসানসহ তিন সদস্যের একটি প্রতিনিধি দল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সিবিএ নেতারা মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে প্রতিনিধি দলের সদস্যরা ঢাকা ওয়াসার সার্বিক বিষয়াদি সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। মন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন।
এ সময় নগরবাসীকে সর্বোচ্চ সেবা দিতে সিবিএ নিজ নিজ অবস্থান থেকে যথাযথ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। সিবিএ নেতারাও এ বিষয়ে মন্ত্রীকে আশ্বস্ত করেন।
ভোরের আকাশ/জেআ