শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি: জামায়াত আমির

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ৭:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বর্তমান সরকারকে উদ্দেশ করে জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান বলেছেন, আপনারা ফ্যাসিবাদের রাস্তায় হাঁটছেন। সংবিধান সংশোধন কমিটি অবৈধ। যদি কোনো ভাঁওতাবাজি করা হয়, জনগণ ছেড়ে কথা বলবে না। শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশালে গণভোট বাস্তবায়নের দাবিতে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, বর্তমান সরকার নির্বাচনের সময় গণভোটের পক্ষে বলেছেন, হ্যাঁ ভোটের পক্ষে বলেছেন। এখন তারা বলছেন সংস্কার বুঝি না। সংসদে সংবিধান সংশোধন কমিটি কোথায় আছে? জনগণের সঙ্গে আর কত ধোঁকাবাজি করবেন। পরিণতির জন্য প্রস্তুত থাকুন।

যদি সরকার গণভোট মেনে না নেয়, তাহলে ঢাকায় মহাসমাবেশে যাওয়ার প্রস্তুতি নেয়ার জন্য আহ্বান জানান শফিকুর রহমান।

আরও পড়ুন

সংসদীয় স্থায়ী কমিটি গঠনে ধীরগতি, দুই অধিবেশনেও পূরণ হয়নি বাধ্যবাধকতা

বিএনপিকে উদ্দেশ করে শফিকুর রহমান বলেন, আপনারা ৯১ সালের পরে ক্ষমতায় এসে বোঝেননি কাকে কেয়ারটেকার সরকার বলে। শেষ পর্যন্ত বুঝেছেন ঠিকই। আমরা বলব, জাতির ক্ষতি করে বুঝবেন না, এখনই বুঝুন। আমরা রাজপথে এভাবে থাকতে চাই না। আমরা সবাই মিলে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করতে চাই। কিন্তু আপনারা যেভাবে ধাক্কায়ে ধাক্কায়ে আমাদেরকে রাজপথের দিকে দিচ্ছেন, রাজপথ জ্বলে উঠলে সেই আগুনে অনেক কিছু পুড়ে ছারখার হয়ে যাবে।

সমাবেশে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী এখন আর ৩১ দফার কথা বলেন না। তারা সংস্কারের কথা বলেন না। সংবিধান সংশোধন কমিশনের নামে এই ধরনের প্রহসন জনগণ মেনে নেবে না। তারা যদি সংবিধান সংস্কার না করে তাহলে আমরা নতুন দাবি উঠাব।

তিনি আরও বলেন, সরকার বলেছে ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থান নিশ্চিত করবে। কিন্তু ৫ মাসে তারা কজনের কর্মসংস্থান নিশ্চিত করেছেন? তারা ছাত্রদলের, যুবদলের চাঁদাবাজি নিশ্চিত করেছেন। 

ভোরের আকাশ/এনউব

জামায়াত আমির

শেয়ার করুন: