শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডারউইন টেস্টের জয় সমগ্র জাতির গৌরব: বিরোধীদলীয় নেতা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ২:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে পরাজিত করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১৬ আগস্ট) এক বিবৃতিতে তিনি বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, “ওয়েল ডান, বাংলাদেশ ক্রিকেট টিম।” ডারউইন টেস্টে বাংলাদেশ দলের এই জয় পুরো জাতির জন্য আনন্দ, গৌরব ও মর্যাদার বিষয়। খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা, দলীয় সংহতি, ধৈর্য ও অসাধারণ পারফরম্যান্সের ফলেই এই স্মরণীয় জয় এসেছে।

তিনি বলেন, কঠিন পরিস্থিতিতেও বাংলাদেশি ক্রিকেটাররা মাঠে যে ধৈর্য, আত্মবিশ্বাস ও লড়াইয়ের মানসিকতা দেখিয়েছেন, তা প্রশংসনীয়। তাদের এই পারফরম্যান্স দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে নতুন উৎসাহ সৃষ্টি করেছে।

ডা. শফিকুর রহমান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা এবং দেশ-বিদেশের ক্রিকেটপ্রেমীদেরও শুভেচ্ছা জানান।

আরও পড়ুন

দাম বাড়ার পর আজ যে দরে বিক্রি হচ্ছে স্বর্ণ

তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতেও এই সাফল্যের ধারা ধরে রাখবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম ও মর্যাদা আরও উঁচুতে তুলে ধরবে।

বিবৃতির শেষ দিকে তিনি ক্রিকেটারদের সুস্বাস্থ্য, সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

ভোরের আকাশ/জেআ

বাংলাদেশ জামায়াতে ইসলামীবাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

শেয়ার করুন: