শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রোববার ইসিতে নিবন্ধনের আবেদন জমা দেবে এনসিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ জুন ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রোববার ইসিতে নিবন্ধনের আবেদন জমা দেবে এনসিপি
রোববার ইসিতে নিবন্ধনের আবেদন জমা দেবে এনসিপি

নতুন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের আবেদন জমা দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২২ জুন) বিকেল ৩টায় নির্বাচন কমিশন কার্যালয়ে আবেদনপত্র জমা দেবে দলের একটি প্রতিনিধিদল।

শনিবার (২১ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন দলটির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন।

এর আগে, নির্বাচন কমিশন গত ১০ মার্চ নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে আবেদন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল ২০ এপ্রিল পর্যন্ত।

তবে নির্ধারিত সময় বাড়ানোর অনুরোধ জানিয়ে এনসিপি গত ১৭ এপ্রিল ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের দপ্তরে একটি চিঠি জমা দেয়। এরপর কমিশন রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

ইসি সূত্রে জানা গেছে, নিবন্ধনের মেয়াদ বৃদ্ধির সুযোগে ইতোমধ্যে বেশ কয়েকটি নতুন দল আবেদন করেছে, যার মধ্যে এনসিপিও একটি।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: