নিজ নির্বাচনী এলাকার নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
ঘাঁটির দায়িত্ব আপনাদের হাতে সঁপে দিয়ে গেলাম: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বগুড়া বিএনপির ঘাঁটি, এই ঘাঁটির দায়িত্ব আপনাদের হাতে সঁপে দিয়ে গেলাম। দেখে রাখবেন। জনগণকে দেখে রাখবেন। দায়িত্ব দিয়ে গেলাম।'
শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় বগুড়ার হোটেল নাজ গার্ডেনের বলরুমে নিজ নির্বাচনী এলাকা ৪১ বগুড়া-৬ (সদর) আসনের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের (সুপার ফাইভ) নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় তারেক রহমান উপস্থিত নেতাদের উদ্দেশে বলেন, এখানে কোনো কোনো বক্তা বলেছেন, ভোটারের কাছে না গেলেও এখানে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবারের নির্বাচন কঠিন এবং খুবই গুরুত্বপূর্ণ। বসে থাকলে চলবে না, সবার কাছেই যেতে হবে। বগুড়ার ৭টি আসনে ধানের শীষ বিজয়ী করতে হবে । বহুবার এসেছি। তবে এবার এসেছি প্রার্থী হয়ে। এ নির্বাচনের দায়িত্ব আপনাদের। বগুড়া-৬ (সদর) আসনের ধানের শীষের প্রার্থীর প্রধান নির্বাচনী সমন্বয়ক ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা সভায় সভাপতিত্ব করেন।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী সালাম ও কে এম খায়রুল বাশার এর সঞ্চালনায় এ সভায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ্যাড: এ কে এম মাহবুবর রহমান, চেয়ারম্যানের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন এবং বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি এ্যাড: হামিদুল হক চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান।
ভোরের আকাশ/এসএইচ