বিএনপির তিন দিনের কর্মসূচি ঘোষণা

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশে জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কর্মসূচির কথা জানান।
আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল ৯টায় বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন ও দুপুরে আলোচনা সভার আয়োজন করবে বিএনপি।
১৫ ডিসেম্বর বরেণ্য বুদ্ধিজীবী ও বিএনপি নেতাদের উপস্থিতিতেও আলোচনা সভার আয়োজন করা হবে।
এড়াছা মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবে বিএনপি।
ভোরের আকাশ/এসএইচ