শিরোনাম
১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী

ঢাবির আবাসিক সংকটে ছাত্রদলকে প্রস্তাবনার আহ্বান তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ৪:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোর সংকট নিরসন ও খাবারের মান উন্নয়নে সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে লিখিত প্রস্তাবনা তৈরির আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মী ও কিছুসংখ্যক শিক্ষার্থীর সঙ্গে আমি সরাসরি কথা বলেছি। সেখানে দেখা গেছে, আবাসিক সংকট নিরসন এবং হলগুলোতে বসবাস ও খাবারের মান বাড়ানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

তিনি বলেন, এ বিষয়ে আমি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে হলগুলোর বিদ্যমান সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে একটি লিখিত প্রস্তাবনা প্রস্তুত করে বিএনপির কাছে উপস্থাপনের জন্য ঢাবির ছাত্রদল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর সমস্যাবলী ও সম্ভাবনাগুলো চিহ্নিত করে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সুপারিশসহ একটি প্রতিবেদন তৈরির জন্য ইতোমধ্যে ছাত্রদলের সংশ্লিষ্ট নেতা-কর্মীদেরকে বিএনপির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

তারেক রহমানঢাকা বিশ্ববিদ্যালয়আবাসিক সংকট

শেয়ার করুন: