শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পরিস্থিতি বুঝে জোটবদ্ধ নির্বাচন করতে বাঁধা নেই: আখতার হোসেন

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

প্রকাশ : ৪ এপ্রিল ২০২৫, ৭:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
পরিস্থিতি বুঝে জোটবদ্ধ নির্বাচন করতে বাঁধা নেই: আখতার হোসেন
পরিস্থিতি বুঝে জোটবদ্ধ নির্বাচন করতে বাঁধা নেই: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তখনকার মতো করে কর্মসূচি বা আদর্শের যদি মিল থাকে এবং যদি প্রয়োজন হয়, বাংলাদেশের জাতীয় রাজনীতির স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, অন্য কোনো দলের সঙ্গে তাদের জোট হলেও হতে পারে এনসিপি। 

তিনি বলেন, জোট হওয়ার বাস্তবতাকে আমরা একেবারেই নাকচ করছি না। আবার জোট বাধ্যতামূলক এমন নিশ্চয়তাও দিচ্ছি না। বুধবার (২ এপ্রিল) রাতে রংপুরের পীরগাছা বাজারে গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, নির্বাচনের সময় যখন ঘনিয়ে আসবে, তখন দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে আমাদের লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শের মিল থাকলে আলোচনা করে জোটবদ্ধ নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখনই এ নিয়ে চূড়ান্ত কিছু ভাবছি না।

তিনি আরো বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ফরমাল ও ইনফরমাল যোগাযোগ চলছে এবং ফ্যাসিবাদবিরোধী যেকোনো পক্ষের সঙ্গে একযোগে কাজ করতে তারা প্রস্তুত।

বুধবার দুপুর থেকে আখতার হোসেন এনসিপির নেতাকর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি, এনসিপির পীরগাছা উপজেলার সংগঠক শামীম হোসেন, ফারদিন এহসান মাহিম, সোহেল তানভীর, ডা. একরামুল ইসলাম প্রমুখ।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: