শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হাসিনার রায় ঘিরে জামায়াতসহ ৮ দলের কর্মসূচি ঘোষণা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ৭:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করা হবে আজ সোমবার (১৭ নভেম্বর)। রায়কে কেন্দ্র করে মাঠে উপস্থিত থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ মোট আটটি বিরোধী দল।

রোববার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত আট দলের যৌথ সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আওয়ামী লীগের ডাকা চলমান লকডাউনকে লক্ষ্য করে তিনি মন্তব্য করেন, "আমরা অতীতের কর্মসূচিতেও মাঠে ছিলাম। এবারও ফ্যাসিবাদের পক্ষে নাশকতার কোনো সুযোগ জাতি দেবে না। তারা (আওয়ামী লীগ) এটার সুযোগ পাবে না। আমরা আট দল মাঠে থাকব।" উল্লেখ্য, বর্তমান প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত রয়েছে।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাওয়ার ঘোষণা
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জামায়াতের পাঁচ দফা দাবির অংশ হিসেবে চলমান আন্দোলন অব্যাহত থাকবে। একইসঙ্গে, আট দল আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে এবং তারা জনগণকে এ বিষয়ে উৎসাহিত করবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, "প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে যে ভাষণ দিয়েছেন, তাতে নির্বাচনী আকাঙ্ক্ষার আংশিক প্রতিফলন ঘটেছে। আট দলের পাঁচ দফা দাবির বাকি অংশ পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।"

ভোরের আকাশ/মো.আ.

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

শেয়ার করুন: