শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জনগনের সমস্যা নিজের মনে করেই সমাধান করব: আমিনুল হক

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ৬:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই ও আপনাদের বন্ধু। আপনাদের সমস্যাকে নিজের সমস্যা ভেবেই সমাধানের চেষ্টা করব। নির্বাচনের পরে যদি বিএনপি বিজয়ী হয়, তাহলে এই এলাকার মসজিদ, ঈদগাহ, খেলার মাঠ, পানি, ড্রেনেজ, পয়ঃনিষ্কাশন, গ্যাসসহ প্রতিটি সমস্যার স্থায়ী সমাধান করা হবে।

সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় বাউনিয়াবাধ ডি- ব্লক ৫নং ওয়ার্ড স্থানীয়দের আয়োজনে আয়োজিত উঠান বৈঠক ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন, গত ১৭ বছরে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের যে দুঃশাসন আপনারা প্রত্যক্ষ করেছেন, সেই সময়ে আপনাদের পাশে দাঁড়ানোর মতো কেউ আসেনি। অবৈধ সংসদ সদস্যরাও কখনো আপনাদের সঙ্গে এভাবে মতবিনিময় করেননি। অথচ আমি কোনো ক্ষমতায় ইেন শুধু এলাকার সন্তান ও রাজনৈতিক কর্মী হিসেবে, দলের দায়িত্ববোধ থেকে এবং জিয়া পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি। আপনাদের সমস্যার তাৎক্ষণিক সমাধান যা সম্ভব আমি করব, আর যেগুলো এখন করা সম্ভব নয়, ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে সেগুলো সমাধান করা হবে।

তিনি বলেন, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক অবকাঠামো উন্নয়ন এর প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, আমাদের ঈদগাহ মাঠগুলো সংস্কার করতে হবে, মসজিদগুলো সংস্কার করতে হবে। ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিয়ে যদি আমরা সবাই এগিয়ে আসি, তাহলে এসব কাজ সহজেই করা সম্ভব।

যোগ্য নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে স্থানীয় জনগণের উদ্দেশে তিনি বলেন, আপনাদের সমস্যার সমাধানে যদি দলের কোনো নেতা বা কর্মী এগিয়ে না আসে, তবে সরাসরি আমাকে জানান। যে নেতা জনগণের সমস্যাকে গুরুত্ব দেয় না, আমার কাছে তার কোনো মূল্য নেই। আমি এমন নেতাকেই দায়িত্ব দিতে চাই, যে জনগণের সমস্যাকে নিজের সমস্যা মনে করবে।

এ সময় তিনি স্থানীয় স্কুল-কলেজগুলোর নানা সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং দেশের শিক্ষা ব্যবস্থার আমল সংস্কারের গুরুত্ব তুলে ধরেন।

উঠান বৈঠক ও মতবিনিময় সভায় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসেন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, আনিসুর রহমান, মোকছেদুর রহমান আবির, মোতালেব হোসেন হাওলাদার, ৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো. বাদশা মিয়া, সাধারণ সম্পাদক আসলাম গাজী, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম চান প্রমুখ।

ভোরের আকাশ/এসএইচ

আমিনুল হকবিএনপি

শেয়ার করুন: