শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঢাকায় এনসিপির বিক্ষোভ সমাবেশ ২ মে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকায় এনসিপির বিক্ষোভ সমাবেশ ২ মে
ঢাকায় এনসিপির বিক্ষোভ সমাবেশ ২ মে

আগামী ২ মে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাশাপাশি সারাদেশে দলীয়ভাবে বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্তও নিয়েছে সংগঠনটি। 

শনিবার (২৬ এপ্রিল) দলটির চতুর্থ সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়। এনসিপির অস্থায়ী কার্যালয়ে আহ্বায়ক মো. নাহিদ ইসলামের সভাপতিত্বে এবং সদস্যসচিব আখতার হোসেনের সঞ্চালনায় ওই সভায় সারাদেশ থেকে কেন্দ্রীয় সদস্যরা উপস্থিত হন। সভায় দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে একটি ‘পলিটিক্যাল কাউন্সিল’ গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এনসিপি। এই কমিটি সংগঠনের সকল নীতি-নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করবে।

সভা সূত্রে জানা যায়, বর্তমানে দলের আহ্বায়ক সদস্যসচিব, দুই জন করে জ্যৈষ্ঠ যুগ্ম আহ্বায়ক, জ্যৈষ্ঠ যুগ্ম সদস্যসচিব, মুখ্য সংগঠক, মুখ্য সমন্বয়ক, জ্যৈষ্ঠ মুখ্য সমন্বয়ক মিলে ১০টি দশ শীর্ষ পদের পাশাপাশি এটিকে বর্ধিত করে পলিটিক্যাল কাউন্সিল গঠিত হবে। এটি ১৯ সদস্যের হতে পারে।

এছাড়া ‘পলিটিক্যাল কাউন্সিল’ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সভায় একটি ‘নির্বাহী কাউন্সিল’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কাউন্সিল ৩৯ বা ৫১ সদস্যের হতে পারে। তিন মাস পর এই কমিটি অবস্থা বিচারে নবায়ন, পূণর্মূল্যায়ন বা নতুন সদস্য এতে অন্তর্ভূক্ত করা হবে। গঠনতন্ত্র প্রণয়নের জন্য পাঁচ বা ততোধিক সদস্যের সমন্বয়ে একটি ‘গঠনতন্ত্র প্রণয়ন টিম’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিমকে এক সপ্তাহের মধ্যে দলের খসড়া গঠনতন্ত্র তৈরি করে জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: