শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশে ফেরার পরের দুদিন যেসব কর্মসূচি তারেক রহমানের

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ৪:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে ঘিরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের কারণে নগরবাসীর যে কোনো সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে দলটি। একই সঙ্গে জানানো হয়েছে, জনদুর্ভোগ সৃষ্টি হয়—এমন কোনো কর্মসূচিকে তারেক রহমান সমর্থন করেন না।

বুধবার ২৪ ডিসেম্বর দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য এবং তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জনদুর্ভোগ কমাতে রাজধানীর একপাশে ৩০০ ফুট সড়কের সার্ভিস লেনে কৃতজ্ঞতা জ্ঞাপনের আয়োজন করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান ছাড়া আর কেউ বক্তব্য দেবেন না। নেতাকর্মীদের চলাচলের জন্য কাঞ্চন ব্রিজ ব্যবহারের নির্দেশনাও দেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর সকাল ১১টা ৫০ মিনিটে তারেক রহমান ঢাকায় পৌঁছাবেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ৩০০ ফুট সড়কে আয়োজিত সংবর্ধনায় অংশ নেবেন এবং সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন। পরে তিনি গুলশানের বাসভবনে যাবেন।

দেশে ফেরার পরের দুই দিনও তারেক রহমানের একাধিক কর্মসূচি নির্ধারিত রয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন। এরপর তিনি জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

পরদিন শনিবার তিনি নিজের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে নির্বাচন ভবনে যাবেন। একই দিনে জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে সাক্ষাৎ করতে পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা রয়েছে তার। পাশাপাশি ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির কবর জিয়ারত করবেন তিনি।

ভোরের আকাশ/তা.কা

 

 

তারেক রহমান

শেয়ার করুন: