শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এনজিও-কর্পোরেট পলিসিতে সরকার চলে না: মঈন খান

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ৮:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, এনজিও ও কর্পোরেট পলিসি দিয়ে সরকার চলে না। তিনি সতর্ক করে বলেন, এনজিও ও কর্পোরেট প্রতিষ্ঠানের মতো দেশ চালালে বিপর্যয় হতে পারে। কেননা এনজিও চালানো আর দেশ চালানো সম্পূর্ণ আলাদা বিষয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক ম্যাক্রোইকোনমিক ইনসাইটস (এমএমআই) প্রকাশন উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পিআরআই চেয়ারম্যান ড. জাইদী ছাত্তারের সভাপতিত্ব অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাইদী ছাত্তার ও পিআরআই- এর মুখ্য অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান।

ড. মঈন খান বলেন, এনবিআর কর্মকর্তারা ঘুষ নিয়ে কর মাফ করে দেয়, তাই রাজস্ব আদায় অনেক কম। এছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য মানুষকে মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে।

জুলাই অভ্যুত্থানের ২ বছর আগেই বিএনপি সংস্কার প্রস্তাব দেয় জানিয়ে তিনি বলেন, বিএনপি সংস্কার চায় না এমন অপবাদ দেওয়া অযৌক্তিক।

বিএনপি এই নেতা আরও বলেন, বাজারভিত্তিক ঘোষণা দিয়েও বাংলাদেশ ব্যাংক কেন ডলারের দাম নিয়ন্ত্রণ করছে। এটা ঠিক নয়। সম্প্রতি দেশে প্রথমবারের মতো ডলারের বিপরীতে টাকার মান বাড়তে দেখলাম। তখন বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করে দাম বাড়াল ডলারের। একটা আমদানিনির্ভর দেশে কেন এমন পদক্ষেপ নেওয়া হলো বোধগম্য নয়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যথাযথ শুল্ক নীতির ওপর বাংলাদেশের রপ্তানি বাণিজ্য বহুলাংশে নির্ভর করছে উল্লেখ করে মঈন খান বলেন, শুল্ক চুক্তির বিষয়ে প্রতিযোগী দেশগুলোর তুলনায় পিছিয়ে আছে বাংলাদেশ। বাংলাদেশ খুব জটিল সামাজিক কাঠামোতে আছে। মানুষের ধৈর্য কম, তাদের আবেগ বেশি। সরকারের মধ্যে আস্থা তৈরি করতে হবে। তাছাড়া স্থিতিশীলতা আনা সম্ভব না।

ভোরের আকাশ/এসএইচ

বিএনপিড. আব্দুল মঈন খান

শেয়ার করুন: