শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ২:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি বরং দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজকের অবস্থানে এসেছে ।

শনিবার (২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার যে সুযোগ তৈরি হয়েছে, তা কাজে লাগাতে বিএনপি প্রস্তুত। তিনি অভিযোগ করে বলেন, বিএনপিকে ঘিরে নানা ষড়যন্ত্র হচ্ছে। তবে ছাত্র ও জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে সুযোগ তৈরি হয়েছে, সেটিকে কাজে লাগাতে হবে।

তিনি আরও বলেন, নানা নির্যাতন-নিপীড়ন চালিয়েও বিএনপিকে বিলীন করা যায়নি। অথচ যাদের কাল জন্ম হয়েছে, কিংবা যারা মুক্তিযুদ্ধের সময় ভিন্ন অবস্থানে ছিল, তারাও এখন বিএনপিকে নিয়ে নানা কথা বলে।

বিএনপির মহাসচিব এ সময় দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, যে কোনো নেতার নামে স্লোগান নয়, স্লোগান হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে।

সম্মেলনে জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/তা.কা

ত্রিবার্ষিক সম্মেলনমির্জা ফখরুলকিশোরগঞ্জবিএনপি মহাসচিব

শেয়ার করুন: