শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকার আহ্বান মির্জা আব্বাসের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকার আহ্বান মির্জা আব্বাসের
প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকার আহ্বান মির্জা আব্বাসের

সচিবালয়ের ভেতরে চার জন, বাইরে সচিব পদমর্যাদার একজনসহ পাঁচ জন এবং উপদেষ্টা পরিষদে থাকা কিছু লোক প্রধান উপদেষ্টাকে সঠিক পথে চলতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর তাই তিনি প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র, সংস্কার ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।

মির্জা আব্বাস বলেন,  আওয়ামী লীগকে যারা দেশে পুনর্বাসিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে। দলটির দ্বারা বিএনপির চাইতে আর কেউ বেশি নির্যাতিত নয়। যদি ফ্যাসিবাবিরোধী ঐক্যে বিভক্তি সৃষ্টি হয়, তাহলে আবারও ভারতীয় আধিপত্যবাদের কবলে পড়বে বাংলাদেশ। 

তিনি বলেন, সংস্কার ও নির্বাচন উভয়ই চায় বিএনপি। অপ্রয়োজনীয় যে সংস্কার বিপদ ডেকে আনবে এমন সংস্কার চাই না। নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে, যা কাম্য নয়।

বিদেশে বসে ব্লগাররা বিএনপির শীর্ষ নেতাদের চরিত্র হননের চেষ্টা করছে অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে মিথ্যা ছড়িয়ে বিদেশে বসে অপপ্রচার চালাচ্ছে ব্লগাররা। 

সাংবাদিকরা তার বক্তব্য টুইস্ট করছেন অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, আমি কথা বললেই দেশি-বিদেশি কিছু সাংবাদিক টুইস্ট করে ভুল বোঝাবুঝি তৈরি করেন।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: