শিরোনাম
মোংলা বন্দরকে নতুন অর্থনৈতিক হাব হিসেবে প্রতিষ্ঠা করা হবে: নৌপরিবহনমন্ত্রীসকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকারআমরা দেশের সব খুনের বিচার করতে চাই: আইনমন্ত্রীটেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহতনতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারেররাজধানীতে ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিনরিজার্ভ কমছে, বাড়ছে ডলারের দামমোংলা বন্দরকে নতুন অর্থনৈতিক হাব হিসেবে প্রতিষ্ঠা করা হবে: নৌপরিবহনমন্ত্রীসকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকারআমরা দেশের সব খুনের বিচার করতে চাই: আইনমন্ত্রীটেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহতনতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারেররাজধানীতে ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিনরিজার্ভ কমছে, বাড়ছে ডলারের দাম

স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: নাহিদ ইসলাম

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৬ নভেম্বর ২০২৬, ৬:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: নাহিদ ইসলাম
স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: নাহিদ ইসলাম

আসন্ন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচনে কোনো জোটে না গিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে অংশ নেবে বলে ঘোষণা দিয়েছেন দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় গাইবান্ধা জেলা পরিষদের সম্মেলনকক্ষে জেলা এনসিপি আয়োজিত আঞ্চলিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘স্থানীয় নির্বাচনে আমরা এককভাবে অংশগ্রহণ করব। এ জন্য বিভিন্ন কর্মসূচি পালন করছি। স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে এনসিপি সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।’সরকারি সেবা

বিএনপির ক্ষমতায় থাকা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বিএনপি গায়ের জোরে ক্ষমতায় আছে। তবে এভাবে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না। অতীতেও অনেকে গায়ের জোরে ক্ষমতায় থেকেছে, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি। পাঁচ বছর ক্ষমতায় থাকতে হলে বিএনপিকে গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির একধরনের সমঝোতা রয়েছে। নির্বাচনের আগে ও পরের বিভিন্ন ঘটনায় তা দেখা যাচ্ছে। বিএনপির এই অবস্থান থেকে বেরিয়ে আসা উচিত।

এ প্রসঙ্গে জিয়াউর রহমানের সময়ে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়ার বিষয়টি উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সেটি বিএনপির জন্য ভুল সিদ্ধান্ত ছিল। এর মাশুল দলটিকে দিতে হয়েছে। তারেক রহমানকে ১৬ বছর দেশের বাইরে থাকতে হয়েছে এবং খালেদা জিয়াকে বছরের পর বছর কারাগারে কাটাতে হয়েছে।

সভায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক ডা. কামরুল ইসলাম দর্পণ ও সহসাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসাইনসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় দলের সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

সভা শেষে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাওয়ার কথা রয়েছে। সেখানে ঢাকায় সম্প্রতি শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে নিহত শ্রমিক তৌফিক আহমেদের কবর জিয়ারত করবেন তারা। পাশাপাশি তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে খোঁজখবর নেওয়ার কথা রয়েছে।

ভোরের আকাশ/আ.র

 

শেয়ার করুন: