দেশের মানুষ শান্তিতে ঈদ উদ্যাপন করছে: রিজভী

দেশের মানুষ আন্তরিকতার সঙ্গে, রুদ্ধ পরিস্থিতির বাইরে এবং শান্তিতে ঈদুল আজহা উদ্যাপন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে এই মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে তিনি দিনরাত কাজ করছেন বলেও দাবি করেন রিজভী।
তিনি বলেন, দেশের যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সরকার জনবান্ধব সিদ্ধান্ত নিচ্ছে। বিশেষ করে পোশাক শ্রমিকদের ঈদের বোনাস নিশ্চিতে সরকার সহযোগিতা করেছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, জনগণের নির্বাচিত সরকার জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করছে। বর্তমান সরকার মানবিক আচরণ করছে।
ভোরের আকাশ/এসএইচ