দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির লড়াই–সংগ্রামকে সারাদেশে ছড়িয়ে দিতে আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর দেশব্যাপী দেয়াল লিখন ও গ্রাফিতি কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে রাজধানীর শাহবাগে ‘শহীদী শপথ পাঠ’ অনুষ্ঠান শেষে এসব কর্মসূচির ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
তিনি বলেন, শহীদ ওসমান হাদির স্মরণে আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর বাংলাদেশে প্রতিটা দেয়ালে তিনি যে স্বাধীনতা ও সার্বভৌমত্বের কথা বলেছেন, তা দেয়াল লিখন ও গ্রাফিতির মাধ্যমে বাংলাদেশের জনগণের কাছে উপস্থাপন করুন। সামাজিক যোগাযোগমাধ্যমে সারা দুনিয়ার কাছে তাকে উপস্থাপন করুন।
তিনি আরো বলেন, আগামী ২৬ ডিসেম্বর আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে জানিয়ে দেব।
ভোরের আকাশ/তা.কা