শিবিরের কেন্দ্রীয় কমিটিতে সাদিক-ফরহাদসহ ছাত্র সংসদগুলোর নেতারা

কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও সেক্রেটারিয়েট গঠন করেছে ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার রাজধানীর আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশনে ২০২৬ সেশনের নেতা নির্বাচন করা হয়।
কমিটির তালিকা ঘেটে দেখা যায়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ পদে নির্বাচন করা হয়েছে।
ডাকসু ভিপি সাদিক কায়েম অর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক, জিএস এসএম ফরহাদকে প্রচার সম্পাদক, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদকে সমাজসেবা সম্পাদক, জকসু রিয়াজুল ইসলামকে প্ল্যানিং অ্যান্ড ডেভলপমেন্ট সম্পাদক করা হয়েছে। তাছাড়া কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সদস্য করা হয়েছে ইব্রাহিম হোসেন রনিকে।
প্রথম অধিবেশনের উদ্বোধন ঘোষণা করেন শিবিরের ১২৩তম শহীদ রেজবুল হক প্লাবনের পিতা মো. আজাদুল ইসলাম।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতারা জানায়, ছাত্রশিবিরের সংবিধান অনুযায়ী সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৬ সেশনের জন্য ৪৭ জন কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন।
কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম নির্বাচিত কার্যকরী পরিষদ সদস্যদের সাথে পরামর্শ করে আরও ১৫ জনকে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দেন।
পরবর্তীতে তিনি কার্যকরী পরিষদের পরামর্শক্রমে কেন্দ্রীয় সেক্রেটারিয়েট গঠন সম্পন্ন করেন।
ভোরের আকাশ/নি. ব