শিরোনাম
বিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থী

বিএনপি একমাত্র দেশের স্বার্থরক্ষাকারী শক্তি: সালাহউদ্দিন আহমদ

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
বিএনপি একমাত্র দেশের স্বার্থরক্ষাকারী শক্তি: সালাহউদ্দিন আহমদ
বিএনপি একমাত্র দেশের স্বার্থরক্ষাকারী শক্তি: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপিই একমাত্র শক্তিশালী দল যা দেশের স্বার্থ রক্ষায় কাজ করতে পারে। তিনি বলেন, যারা ভারতের পক্ষ গ্রহণ করেছে তারা দেশে নেই, আরেকটু সতর্ক না হলে ফ্যাসিবাদ ফিরে আসতে পারে। এজন্য দেশের জন্য দৃঢ় ব্যবস্থা নেওয়া জরুরি।

শুক্রবার (২৩ জানুয়ারি) তিনি কক্সবাজারের চকরিয়ার সুরাজপুর ও মানিকপুর এলাকায় গণসংযোগ কর্মসূচিতে এসব কথা বলেন।

অগণতান্ত্রিক শক্তির উত্থানে সবার একই পরিণতি হবে— এমন হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিএনপি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছে। বিএনপি শহীদদের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। তাই আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে স্বাধীনভাবে মুক্ত পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানাই।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এমন ব্যবস্থা গড়ে তোলা হবে, দেশের কোনো মানুষকে যেন দারিদ্র্যসীমার নিচে বসবাস করতে না হয়। তার জন্য একটি অর্থনৈতিক পরিকল্পনা সাজিয়েছে বিএনপি। নারীর ক্ষমতায়ন, আর্থিক সচ্ছলতা বৃদ্ধিতে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কৃষকদের দেওয়া হবে কৃষি কার্ড। স্বাস্থ্য কার্ডের মাধ্যমে জনগণ সরকারি ও বেসরকারি হাসপাতালে উন্নত চিকিৎসা পাবে।

এ সময় বিএনপির এ নেতা জানান, বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রক্ষা করে।

ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারে অন্যদের মাঝে বক্তব্য দেন- চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, যুবদলের সভাপতি মোহাম্মদ জাকারিয়া প্রমুখ।

 

ভোরের আকাশ/এনএস

ধানের শীষসালাহউদ্দিন আহমদবিএনপি

শেয়ার করুন: