শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৮ ডিসেম্বর ২০২৫, ৮:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

১৯৮৯ সালের এই দিনে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শায়খুল হাদীস আল্লামা আজিজুল হকসহ দেশের শীর্ষ আলেম-উলামা ও দ্বীনদরদী চিন্তাবিদদের নেতৃত্বে যাত্রা শুরু করে বাংলাদেশ খেলাফত মজলিস। ৩৬ বছর পরও সেই চেতনা সংগঠনের প্রেরণা ও শক্তি হিসেবে টিকে আছে।

এই ধারাবাহিকতায় ‘ধর্ম–বর্ণ–ভিন্নমত, সবার জন্য খেলাফত’ স্লোগানকে সামনে রেখে আজ সোমবার (৮ ডিসেম্বর) সংগঠনটি ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে।

গতকাল রোববার (৭ ডিসেম্বর) দলটির আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক যৌথ বিবৃতিতে দেশবাসী এবং সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানান।

বিবৃতিতে তারা বলেন- বাংলাদেশ আজ রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক চাপ ও সামাজিক সংকটে জর্জরিত। শুধু সরকার বা ক্ষমতার পরিবর্তন নয়— দুর্নীতি, বৈষম্য, দারিদ্র্য, আইনশৃঙ্খলার অবনতি ও নৈতিক অবক্ষয় রোধে প্রশাসনিক, বিচারিক ও সামাজিক সংস্কার প্রয়োজন।

নেতারা জানান, দেশের সার্বিক কল্যাণের পথ হলো ইসলামী মূল্যবোধ, সামাজিক ন্যায়, সহনশীলতা এবং সব নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠা। পরিবর্তিত পরিস্থিতিতে তারা যে ৫-দফা দাবি উত্থাপন করেছেন—তা রাজনৈতিক, বিচারিক ও প্রশাসনিক সংস্কারের ভিত্তি হিসেবে কাজ করবে বলেও মত দেন। একই দাবিতে সমমনা আট দলকে নিয়ে যুগপৎ কর্মসূচি চলমান রয়েছে।

দেশবাসী, জুলাই বিপ্লবের অংশীজন ও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, শুধুমাত্র স্লোগান নয়; সচেতনতা, সংগঠন ও গণআন্দোলনের মাধ্যমে ন্যায়ভিত্তিক পরিবর্তনের পথে এগোতে হবে।

৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা নতুন প্রত্যয়ে ঘোষণা করেন— “আসুন, খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তুলি।”

ভোরের আকাশ/মো.আ.

প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবাংলাদেশ খেলাফত মজলিস

শেয়ার করুন: