শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিরোধী দলের মুখ বন্ধ করার চেষ্টা চলছে: সারজিস আলম

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

সরকার বা সরকারি দল ভুল করলে তা ধরিয়ে দেওয়া বিরোধী দলের দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, অভ্যুত্থানের আগে সবাই একটি যৌক্তিক লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকলেও বর্তমানে ভিন্ন দল ও রাজনৈতিক নীতির কারণে ভূমিকাও আলাদা। বিরোধী দল হিসেবে সেই ভূমিকা পালনের চেষ্টা করায় হামলা ও সংসদীয় উপায়ে মত দমনের অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​সারজিস আলম বলেন, "এনসিপি ১৮০ দিনে বিএনপির ব্যর্থতার আমলনামা জাতির সামনে প্রকাশ করেছে। বিএনপির উচিত নেতিবাচক প্রতিক্রিয়া না দেখিয়ে তা থেকে উত্তরণের চেষ্টা করা। কিন্তু আমরা বাইরে কথা বলতে গেলে হামলার শিকার হচ্ছি, চোখ তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। আবার সংসদে কথা বলতে গেলে সরকারি দল সংখ্যাগরিষ্ঠতার জোরে মতকে দমন করার চেষ্টা করছে। আমরা পোষ্য কোনো বিরোধী দল হতে চাই না।"

​স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার সমালোচনা করে তিনি আরও বলেন, "মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুধু রাজনীতি নিয়ে ব্যস্ত না থেকে নিজের মন্ত্রণালয়ের দিকে নজর দিন। হাসনাত আবদুল্লাহ এমপি সংসদে সুনির্দিষ্ট তথ্য দিয়ে রিপোর্ট পেশ করলেও মন্ত্রী মহোদয় তার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, যা প্রমাণ করে তিনি নিজের মন্ত্রণালয়ের রিপোর্টই পড়েননি। শুধু বিরোধী দলকে ঘায়েল করার চেষ্টা না করে রংপুরসহ সারা দেশে ঘটে যাওয়া হত্যা ও ধর্ষণের ঘটনার দ্রুত কার্যকরী পদক্ষেপ, বিচার এবং রায় বাস্তবায়ন করুন।"

আরও পড়ুন

তারেক রহমানের পাশে আছে ঢাকাবাসী: আবদুস সালাম

​চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমানুল্লাহ পাটোয়ারীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, জাতীয় যুব শক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ এবং জাতীয় ছাত্র শক্তির সদস্য সচিব আবু বাকের মজুমদার।

​সভায় বক্তারা জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায়কে সম্মান জানিয়ে দেশের পক্ষে কার্যকর ভূমিকা পালনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: