শিরোনাম
১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন ইশরাক

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জি. ইশরাক হোসেন সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিয়েছেন ঢাকা-৬ আসনে। এসময় সঙ্গে ছিলেন তার ছোট ভাই ইশফাক হোসেন।

বৃহস্পতিবার ( ১২ ফেব্রুয়ারি) বেলা ১২টা ১৩ মিনিটে টিকাটুলীর কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দেন তিনি। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে ফলাফল মেনে নেওয়ার কথা জানান এই বিএনপি প্রার্থী।

ভোট দিয়ে বের হয়ে ইশরাক হোসেন বলেন, নির্বাচনের পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। ভোটার উপস্থিতি ভালোই।  

তিনি আরও বলেন, পুরান ঢাকার মানুষ একটু দেরি করে ঘুম থেকে উঠে তো। আরও ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছি।

ভোটের মাঠের পরিস্থিতি নিয়ে ইশরাক বলেন, প্রথম দিকে গতকাল (বুধবার) রাত থেকে জামায়াতের লোকেরা বিভিন্ন অনিয়ম, টাকার ছড়াছড়ি করেছে। তারা বুঝে গেছে- হেরে যাবে। এজন্য টাকা দিয়ে ভোট কিনতে নেমে গেছে।

যেটি গত রাতে সূত্রাপুরের জামায়াতের নায়েবে আমির এবং এর আগে ঠাকুরগাঁওয়ের আমির প্রায় কোটি টাকা নিয়ে ধরা খেয়ে বুঝিয়ে দিয়েছে, যোগ করেন তিনি।

ইশরাক হোসেন বলেন, জনগণ আজকে ভোটের মাধ্যমে তাদের বুঝিয়ে দেবেন।

জামায়াতের এত টাকার উৎস কী, এমন প্রশ্ন তুলে বিএনপির এই প্রার্থী বলেন, তারা ব্যাংক ডাকাতি করে এসব টাকা জমিয়েছেন?

ভোরের আকাশ/তা.কা

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনবিএনপিইশরাক হোসেন

শেয়ার করুন: