শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তারেক রহমানকে নিয়ে ‘সংকট সংগ্রামে সাফল্য’ তথ্যচিত্র মুক্তি পাচ্ছে আজ রাতে

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ‘সংকট সংগ্রামে সাফল্য’ শীর্ষক এক ব্যতিক্রমধর্মী তথ্যচিত্র আজ বৃহস্পতিবার রাতে মুক্তি পাচ্ছে।

তারেক রহমানের বর্ণাঢ্য জীবনের নানা দিক তুলে ধরতে তথ্যচিত্রটিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত এবং স্টুডিও ডিসকাশন অন্তর্ভুক্ত করা হয়েছে। আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সিনিয়র সহকারী প্রেস সচিব ও সিনিয়র সাংবাদিক আশিক ইসলামের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত এই তথ্যচিত্র বাংলাদেশ সময় আজ রাত ১২টার পর অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত হবে।

তথ্যচিত্রটিতে দেশবরেণ্য রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, আইনজীবি, বিচারপতি, মানবাধিকারকর্মী, সংগীত শিল্পীসহ বিভিন্ন অঙ্গণের প্রখ্যাত ব্যক্তিরা তারেক রহমানের অতীত, বর্তমান ও ভবিষ্যতের নানামুখী ভাবনা ও ধারনার ওপর গুরুত্বপূর্ণ মতামত জানিয়েছেন।

তথ্যচিত্রটিতে তারেক রহমানের জীবনচিত্র তুলে ধরার পাশাপাশি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার সংগ্রামের কথাও বলা হয়েছে। তথ্যচিত্রটি মূলত তারেক রহমানের জন্মদিন উপলক্ষে নির্মিত হলেও এতে তার রাজনীতি, অতীতের সংগ্রাম, ত্যাগ, ভবিষ্যত পরিকল্পনা এবং দেশের জন্য তার ভাবনার ওপর মানুষের মূল্যায়নকে প্রাধান্য দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দেশের বরেণ্য বেশ কিছু সাংবাদিক তথ্যচিত্রটির সঙ্গে যুক্ত আছেন।

ভোরের আকাশ/এসএইচ
 

তারেক রহমানসংকট সংগ্রামে সাফল্য

শেয়ার করুন: