শিরোনাম
১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী

কিশোরগঞ্জ-৪

বড় ব্যবধানে বিজয় ফজলুর রহমানের

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বিপুল ব্যবধানে বিজয়ের দাবি করেছেন। নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, ৭৬ হাজার ৭৯০ ভোটের বেশি ব্যবধানে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সবার সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে না পারায় দুঃখ প্রকাশ করে তিনি বিষয়টি জনসাধারণকে অবহিত করেন।

আরেকটি পোস্টে ফজলুর রহমান দাবি করেন, ৩০০ আসনের মধ্যে তার আসনেই সর্বোচ্চ ভোটের ব্যবধান হয়েছে। তিনি এটিকে জনরায়ের সুস্পষ্ট প্রতিফলন বলে উল্লেখ করেন।

এর আগে কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান প্রচারণার শেষ দিন নির্বাচনী সভায় ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, ‘আমার বয়স হয়ে গেছে, হয়তো জীবনে আর আপনাদের কাছে ভোট চাইতে পারব না। আমার জীবনের শেষ ভোট আপনাদের কাছে চাইছি।

হয়তো এটাই আমার জীবনের শেষ ভোট।’

ভোরের আকাশ/এনএস

 

কিশোরগঞ্জফজলুর রহমানবিএনপি

শেয়ার করুন: