ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন চীফ হুইপ নূরুল ইসলাম মনি

বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি পবিত্র ওমরাহ পালন শেষে আজ দেশে ফিরেছেন।
আজ (রবিবার) বেলা ১২:৫০ ঘটিকায় তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
উল্লেখ্য, পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম মনি সস্ত্রীক ঢাকা ত্যাগ করেন।
ভোরের আাকাশ/এনএস