শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইনশাআল্লাহ, অতি শিগগিরই দেখা হবে: তারেক রহমান

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ৭:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দলের নেতাকর্মীর উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান  বলেছেন, ইনশাআল্লাহ, অতি শিগগিরই আপনাদের সঙ্গে সামনাসামনি সরাসরি দেখা হবে। বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তারেক রহমান। তিনি বলেন, সরকার প্রধান ইতোমধ্যে ঘোষণা করেছেন আগামী রোজার আগেই, ফেব্রুয়ারির প্রধমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

রোববার (১০ আগস্ট) রাজশাহী মহানগর বিএনপির কাউন্সিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দীর্ঘ লড়াই সংগ্রাম শেষে আমরা ফ্যাসিবাদ তাড়াতে সক্ষম হয়েছি। ফ্যাসিবাদ তাড়ানোর প্রধান লক্ষ্য ছিল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। আমরা আমাদের লক্ষ্য পূরণে অবিচল রয়েছি। প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণার মাধ্যমে জাতিকে আশ্বস্ত করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আগামী বছর রমজানের আগে নির্বাচনে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ বাস্তবায়িত হবে, এর পরও অনেক চ্যালেঞ্জ আছে। জনগণের ভোটে বিএনপি আগামী নির্বাচন পরবর্তী সরকার গঠন করলে দলটিকে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি আরও বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত সাড়ে ১৫ বছরে দেশের আর্থিক খাত, প্রশাসন, আইন ও বিচার, শিক্ষা, কৃষিসহ সবগুলো খাত ধ্বংস করে দিয়েছে।

তারেক রহমান বলেন, বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে এসব ধ্বংসপ্রাপ্ত খাত পুনর্গঠন করতে হবে। এটা বড় একটি চ্যালেঞ্জ। আশা করি, জনগণকে সঙ্গে নিয়ে আমরা ভবিষ্যত রাষ্ট্র বিনির্মাণ করতে সক্ষম হবো। বিএনপি জনগণের দল। বিএনপি সবসময় জনবান্ধব রাজনীতিতে বিশ্বাস করে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, একটি দেশের মূল চালিকা শক্তি হলো আর্থিক খাত। ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা দেশের ব্যাংকিং খাত লুটপাট করেছে, অর্থ বিদেশে পাচার করেছে। দেশের শেয়ারবাজার লুট করেছে। বিএনপি ক্ষমতায় গেলে প্রধান টার্গেট থাকবে দেশকে আর্থিকভাবে স্বনির্ভর হিসেবে গড়ে তোলা। রাষ্ট্রের সব শ্রেণি-পেশার মানুষদের তাদের নিজ নিজ অবস্থান থেকে আর্থিকভাবে স্বচ্ছলতা ফিরিয়ে দিতে উদ্যোগ নেবে বিএনপি।

তারেক রহমান বলেন, দেশের অধিকাংশ মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চায়। আমাদের ঐক্যবদ্ধ থেকে মানুষের আস্থার মূল্যায়ন করে দেশকে পুনর্গঠন করতে হবে।  

তিনি বলেন, ক্ষমতায় এসে দেশ-বিদেশে দক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা গড়ে তুলতে হবে। শিক্ষার আলো শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে হবে। তাদের ভবিষ্যতের জন্য গড়ে তুলতে হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, দলকে জনগণের কাছে নিয়ে যেতে হবে। তাদের মনে আস্থা সৃষ্টি করতে হবে। তাদের নিয়েই আমাদের কাজ করতে হবে।

ভোরের আকাশ/এসএইচ

অতি শিগগিরইইনশাআল্লাহতারেক রহমান

শেয়ার করুন: