শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

একাধিক মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত : জয়নুল আবদিন ফারুক

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে একাধিক মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

শুক্রবার (২৮ নভেম্বর)  জাতীয় প্রেসক্লাবের সামনে জেটেবের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, দেশের গণতন্ত্র ও সাংবিধানিক ব্যবস্থা অতীতে যেসব শক্তি ক্ষতিগ্রস্ত করেছিল, একই শক্তি আজও বিভিন্ন উপায়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তার দাবি, জাতীয়তাবাদী শক্তি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রতিবারই এসব ষড়যন্ত্র মোকাবিলার চেষ্টা করছে, আর সে কারণেই বিভিন্ন মহল নতুন নতুন পরিকল্পনা নিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করার পদক্ষেপ নিচ্ছে।

সমাবেশে টেক্সটাইল সেক্টরে অরাজকতা সৃষ্টির প্রচেষ্টার কথাও উল্লেখ করেন তিনি। জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, আন্দোলনের অজুহাতে আওয়ামী লীগ ও তাদের সহযোগী মহল এই সেক্টরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তার দাবি, “হাসিনা সরকারের বিদায়ের পরেও কিছু সংখ্যক অন্তর্বর্তীকালীন সরকারের ‘পেতাত্তারা’ দেশের বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে এবং টেক্সটাইল শিল্পকে ধ্বংস করার উদ্দেশ্যে ষড়যন্ত্র চালাচ্ছে।”

সাবেক এই চিফ হুইপ বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা এবং দলীয় কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হলে এই সকল ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব। নেতাকর্মীদের উদ্দেশে তিনি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে, ইনশাল্লাহ, দেশের মানুষ বিএনপিকেই ভোট দেবে।”

সমাবেশে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান।

সংগঠনের সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন প্রমুখ।

ভোরের আকাশ/মো.আ.


 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনজয়নুল আবদিন ফারুকবিএনপি

শেয়ার করুন: