শিরোনাম
এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরাভারতের পক্ষ থেকে হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলা হয়নি: শামা ওবায়েদআ.লীগের সহিংসতা থামলেও থমথমে গোপালগঞ্জ, জনমনে আতঙ্কসামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরাভারতের পক্ষ থেকে হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলা হয়নি: শামা ওবায়েদআ.লীগের সহিংসতা থামলেও থমথমে গোপালগঞ্জ, জনমনে আতঙ্কসামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগামী ১৭ সেপ্টেম্বর ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় প্রধানমন্ত্রীর নির্ধারিত সফর স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণে স্থগিত হওয়া এই সফরের সম্ভাব্য নতুন তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ১ অক্টোবর।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সফরের বিষয়টি নিশ্চিত করেন ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম।

জেলা প্রশাসক জানান, আজ সকালে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ১৭ সেপ্টেম্বরের নির্ধারিত কর্মসূচি স্থগিতের বিষয়ে জেলা প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। পরবর্তীতে আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রী সফরটি হতে পারে বলে জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু জানান, অনিবার্য কারণবশত ১৭ সেপ্টেম্বরের কর্মসূচি পিছিয়ে ১ অক্টোবরে নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

পূর্বে নির্ধারিত সূচি অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর ফেনী সফরে এসে পানিসম্পদ মন্ত্রণালয়ের ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে অনুমোদিত মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের শুভ উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রীর। এ জন্য পরশুরাম-সুবার বাজার সড়কের মুহুরী নদীর তীরে উদ্বোধনী ফলক ও পথসভাস্থল তৈরির প্রস্তুতি তড়িঘড়ি করে চলছিল।

পাশাপাশি ফুলগাজীতে ফ্যামিলি কার্ড বিতরণ, স্থানীয় ইমাম ও পুরোহিতদের ভাতা প্রদান, কৃষক কার্ড হস্তান্তর এবং ২৪৯ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল স্থাপনসহ একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কর্মসূচির শুভ সূচনার প্রস্তুতি নেওয়া হয়েছিল। ১ অক্টোবরের নতুন তারিখকে কেন্দ্র করে স্থগিত প্রকল্প ও উদ্বোধনী আয়োজনসমূহ পুনর্নির্ধারণ করা হচ্ছে।

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: