শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঢাকার উদ্দেশে লন্ডনের হিথরো বিমানবন্দরে খালেদা জিয়া

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৬ মে ২০২৫, ৬:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকার উদ্দেশে লন্ডনের হিথরো বিমানবন্দরে খালেদা জিয়া
ঢাকার উদ্দেশে লন্ডনের হিথরো বিমানবন্দরে খালেদা জিয়া

দেশে ফেরার উদ্দেশে দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে যুক্তরাজ্যের লন্ডনে ছেলে তারেক রহমানের বাসা থেকে সফরসঙ্গীসহ রওনা দিয়ে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

সোমবার (৫ মে) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে বড় ছেলে তারেক রহমানের কিংস্টনের বাসা থেকে বের হয়ে খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি বেলা ২টা ২০ মিনিটের দিকে হিথরো বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনালের ভিআইপি গেটে পৌঁছায়। খালেদা জিয়ার সঙ্গে তাঁর বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শামিলা রহমান আছেন।

খালেদা জিয়া বিমানবন্দরে যাওয়ার পথে যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা হিথরো বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের সড়কের দুই পাশে অবস্থান নেন। তাঁরা বিএনপির নেত্রীকে বিদায়ী শুভেচ্ছা জানান। এ সময় তাঁদের হাতে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে লেখা বিভিন্ন পোস্টার ও ব্যানার দেখা গেছে। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে এসব নেতা-কর্মী বিমানবন্দরে জড়ো হয়েছেন বলে জানা গেছে।

যুক্তরাজ্য সময় বিকেল ৪টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১০টা নাগাদ) খালেদা জিয়াকে বহনকারী কাতারের রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্স দোহার উদ্দেশে লন্ডন ত্যাগ করার কথা রয়েছে। কাতারে যাত্রাবিরতি শেষে মঙ্গলবার (৬ মে) সকালে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের বাসা ‘ফিরোজা’য় উঠবেন তিনি।

এদিকে খালেদা জিয়ার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওটি হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর পর। এসময় হাস্যোজ্জ্বল চেহারায় দেখা যাচ্ছে খালেদা জিয়াকে। হুইল চেয়ারে বসা খালেদা জিয়ার পেছনে ছেলে তারেক রহমান, ডান পাশে নাতনী জাইমা রহমান ও বাম পাশে পুত্রবধূ জোবাইদা রহমান দাঁড়িয়ে আছেন। এছাড়াও নেতাকর্মীরা চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছেন খালেদা জিয়ার। সবার সঙ্গে হাসি মুখে কুশল বিনিময় করছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: