শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মির্জা ফখরুলের নেতৃত্বে চীন যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১২ জুন ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চলতি মাসের শেষ দিকে চীন সফরে যাচ্ছেন। চীন সরকারের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

জানতে চাইলে বৃহস্পতিবার শায়রুল কবির খান জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চলতি মাসের শেষে চীন সফরে যাবেন। সফরটি হচ্ছে চীন সরকারের আমন্ত্রণে।

তবে বিএনপির পক্ষ থেকে সফরের নির্দিষ্ট তারিখ, অংশগ্রহণকারী সদস্যদের তালিকা এবং সফরের বিস্তারিত কর্মসূচি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

সফরকালে চীনের কমিউনিস্ট শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং রাজনৈতিক অভিজ্ঞতা বিনিময়ের বিষয়গুলো গুরুত্ব পাবে বলেও জানান বিএনপির নেতারা।

নেতারা আরও বলছেন, এই সফরের মাধ্যমে বিএনপির আন্তর্জাতিক মিত্র চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার হবে। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে চীন-বাংলাদেশ সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী হিসেবে পাশে রয়েছে চীন। ফলে দলগতভাবে এবং আগামী দিনে বিএনপির রাষ্ট্র ক্ষমতায় আসলে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে এই সফর কাজে লাগবে।

ভোরের আকাশ/এসএইচ

চীনবিএনপিমির্জা ফখরুল ইসলাম আলমগীর

শেয়ার করুন: