শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তারেক রহমানের সঙ্গে খন্দকার মোশাররফের সাক্ষাৎ

ভোরের আকাশ প্রতিবেদন

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও তার ছেলে জাতীয় নির্বাহী কমিটি সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

স্থানীয় সময় সোমবার (২৫ আগস্ট) লন্ডন সময় সন্ধ্যায় সাক্ষাতে মিলিত হন তারা।

ড. খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, আজকের এই সাক্ষাৎ আমার জীবনের এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। বাংলাদেশের কল্যাণ ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করছি।

তিনি আরও উল্লেখ করেন, দলীয় নেতাকর্মীদের দীর্ঘ ত্যাগ-তিতিক্ষার প্রতীক হিসেবে তারেক রহমান আজ লাখো মানুষের আশা-ভরসার নাম। তার নেতৃত্বে গণতন্ত্র ও ন্যায়বিচারের লড়াই নতুন প্রেরণা পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

দীর্ঘদিন পর এই সরাসরি সাক্ষাতের পরিবেশ ছিল অত্যন্ত আবেগঘন ও স্মরণীয়। আলোচনার পুরো সময় জুড়ে দল, দেশের রাজনৈতিক পরিস্থিতি ও বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে এক আন্তরিক পরিমণ্ডল তৈরি হয়।

ভোরের আকাশ/এসএইচ

ড. খন্দকার মোশাররফ হোসেনলন্ডনতারেক রহমানবিএনপি

শেয়ার করুন: