শিরোনাম
বিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থী

সব জাতিগোষ্ঠীর জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর বিএনপি: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সব জাতিগোষ্ঠীর জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর বিএনপি: তারেক রহমান
সব জাতিগোষ্ঠীর জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর বিএনপি: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “বাংলাদেশ শুধুমাত্র বাঙালির নয়, বরং দেশে বৈধভাবে বসবাসকারী সব জাতিগোষ্ঠীর। সব জাতিগোষ্ঠীকে নিয়ে নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর। পাহাড় বা সমতলে সবার অধিকার নিশ্চিত করতে দলের সব কমিটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।”

শনিবার (৩০ আগস্ট) বিকেলে ময়মনসিংহসহ ১২টি জেলার ৩৪টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান আরও জানান, “বিএনপি ক্ষমতায় এলে সরকারি চাকরিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অংশগ্রহণ বাড়ানোর জন্য পদক্ষেপ নেবে। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের রূপরেখা ঘোষণা করা হয়েছে। নিরাপদ বাংলাদেশ নিশ্চিত করতে বিএনপি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সহযোগিতা চায়। পাহাড়ি ও সমতলের উন্নয়নের জন্য ৩১ দফা রূপরেখা প্রণয়ন করা হয়েছে।”

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দায়বদ্ধ সরকারের দীর্ঘ নির্যাতনের পর একটি অভ্যুত্থানের সুযোগ এসেছে নতুন বাংলাদেশ গঠনের জন্য। আমরা প্রত্যেক নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠা করব। সংখ্যালঘু বলতে পারবে না, সবাই সমান।”

ফখরুল আরও বলেন, “দেশে ষড়যন্ত্র চলছে, নির্বাচন বানচালের চেষ্টা চলছে। উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠছে এবং জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ষড়যন্ত্র যেন সফল না হয়, সবার সতর্ক থাকা জরুরি।”

ভোরের আকাশ//হ.র

বিএনপি নেতাতারেক রহমানবিএনপি

শেয়ার করুন: