শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আ. লীগ আমলের সব নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে : হাসনাত আবদুল্লাহ

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ২৭ মে ২০২৫, ৮:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আ. লীগ আমলের সব নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে : হাসনাত আবদুল্লাহ
আ. লীগ আমলের সব নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে : হাসনাত আবদুল্লাহ

আওয়ামী লীগকে উদ্দেশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যারা ভূমিদস্যু, জমিদস্যু, ভোটদস্যু ও মানুষের জীবনদস্যু, তাদের আমলে অনুষ্ঠিত সব ধরনের নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে।

সোমবার (২৬ মে) বিকেলে রাউজান পৌরসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক পথসভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ৫ আগস্ট যখন চিটাগং শহরে আন্দোলন চলছিল, এই রাউজান থেকে অস্ত্র সরবরাহ করা হতো। এখানে আসার আগে অনেকেই বলেছে রাউজান ঝুঁকিপূর্ণ এলাকা। আমি বলতে চাই এই ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশের এক ইঞ্চি জমিও আমাদের জন্য ভয়ের নয়। ৫ই আগস্ট ৫৬ হাজার বর্গমাইলে আমাদের এই পুরো জমিটাই যারা বাংলাদেশকে ভালোবাসে, যারা বাংলাদেশপন্থি রাজনীতি করে এই ৫৬ হাজার বর্গমাইল পুরো ভূমিটাই আমাদের। প্রিয় রাউজানবাসী, দীর্ঘ সময় ধরে আপনার নির্যাতন, নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছেন। বাংলাদেশের মধ্যে এই রাউজানকে আওয়ামী ফ্যাসিস্ট বানিয়ে রাখা হয়েছিল, আমরা দেখেছি এখানে বিচার বর্হিভূত, বিভিন্ন বিচারের রায় দেওয়া হতো। বিভিন্ন সালিশ পরিচালনা করা হতো।

পথসভায় উপস্থিত ছিলেন- এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম জেলা ও অঞ্চলের তত্ত্বাবধায়ক জোবায়েরুল হাসান আরিফ প্রমুখ।

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: