শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কোনো ষড়যন্ত্রই আবিদদের থামাতে পারবে না: নাছির উদ্দিন

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৫, ৪:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, ডাকসুতে ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের ফেসবুক আইডি সকালে একবার ডিজেবল করে দেওয়ার পর পুনরুদ্ধার করা হয়েছিল। এখন আবারও ডিজেবল করে দেওয়া হয়েছে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সজাগ থাকুন। আপনারা পাশে থাকলে, কোন ষড়যন্ত্রই আবিদদের থামাতে পারবে না।

সোমবার (৮ সেপ্টেম্বর) নিজের ভেরফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আবিদুল খানের আইডি শেয়ার দেন। যদিও তার সেই শেয়ার করা পোস্টটি শো করছে না।

এদিকে ঢাবি শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী গণমাধ্যমকে জানান, ডাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী মো. আবিদুল ইসলাম খানের ফেসবুক আইডি বার বার সাইবার আক্রমণ করে ডিজেবল করা হয়েছে।  

তিনি বলেন, সোমবার সকালেও তার আইডিটি সাইবার আক্রমণ করে ডিজেবল করার প্রচেষ্টা করা হয়। কিন্ত তখন তা সফল না হলেও এখন আবার তা ডিজেবল করা হয়েছে।

এ বিষয়ে শেখ তানভীর বারী হামিম বলেন, সাইবার অ্যাটাকের মাধ্যমে সকাল সাড়ে ১০টায় ডিজেবল করে দেয়া হয়েছে ভিপি প্রার্থী আবিদের আইডি। আমার (শেখ তানভীর বারী হামিম) আইডি ডিজেবল করে দেওয়া হয়েছে বেলা সাড়ে ১১টায়।

তিনি বলেন, নির্বাচনে পরাজয়ের শঙ্কা থেকে জনপ্রিয় প্রার্থীদের বিরুদ্ধে সাইবার অ্যাটাক করা হচ্ছে। সাইবার অ্যাটাকের বিরুদ্ধে আমাদের শিক্ষার্থীরা ব্যালট অ্যাটাক দেবে।

ভোরের আকাশ/এসএইচ

ডাকসু নির্বাচনছাত্রদল

শেয়ার করুন: