ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি
গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রবিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান এ বিষয় নিশ্চিত করেছেন।
তিনি জানান, কামাল হোসেনকে গত রোববার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতোমধ্যে তার শরীরে একটি অস্ত্রোপচারও করা হয়েছে। অস্ত্রোপচারের পর তিনি আগের চেয়ে ভালো আছেন।
কামাল হোসেনের পক্ষে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
ভোরের আকাশ/এসএইচ