শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নতুন রাজনৈতি দল ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’র আত্মপ্রকাশ

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২১ জুন ২০২৫, ৯:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতি দল ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’। ‘সবার উপরে দেশ’ স্লোগান নিয়ে গতকাল শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে দলটি।

সাবেক সামরিক কর্মকর্তা, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার দেশপ্রেমিক নাগরিকদের উদ্যোগে এ রাজনৈতিক দল গঠিত হয়েছে বলে জানা গেছে।

নতুন এই রাজনৈতিক দলের নেতৃত্বে রয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মো. মেহেদী হাসান, ক্যাপ্টেন (অব.) মো. শফিকুর ইসলাম প্রমুখ।

এর আগে এক সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মো. মেহেদী হাসান জানান, সব নাগরিকের সমান অধিকার, ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা, কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা, সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে স্থায়ী সুশাসন প্রতিষ্ঠা করা।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ও প্রচলিত রাজনৈতিক দলগুলো ‘জুলাই বিপ্লবের মূল চেতনা’ থেকে সরে এসেছে। এতে পলাতক ফ্যাসিস্টদের লাল পাসপোর্ট নিয়ে দেশ ত্যাগ, শহীদদের পরিবারের প্রতি অবহেলা, আহতদের পুনর্বাসনের ঘাটতি এবং চিহ্নিত দোষীদের রাজনৈতিক পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে।

ক্যাপ্টেন (অব.) মো. শফিকুর ইসলাম বলেন, নতুন দলের উদ্দেশ্য হচ্ছে, এটি ক্ষমতার লোভ নয়, বরং সুশাসন, ন্যায়বিচার ও জনকল্যাণ প্রতিষ্ঠার জন্যই কাজ করবে।

রাজনীতিকে ব্যবসা নয়, বরং পবিত্র দায়িত্ব হিসেবে তুলে ধরতে চা জানিয়ে বলেন, রাজনীতি মানে অনেকের কাছে চাঁদাবাজি, দুর্নীতি, অপকর্মে জড়িত হওয়ার অন্যতম মাধ্যম। তার দল সেসব থেকে ভিন্ন কিছু করতে চায়। এখানে কোনো অসৎ লোকের স্থান হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ভোরের আকাশ/এসএইচ

আত্মপ্রকাশবাংলাদেশ রিপাবলিক পার্টিনতুন রাজনৈতিক দল

শেয়ার করুন: