শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ৭:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই: জামায়াত আমির
সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই: জামায়াত আমির

সব ধর্মের মানুষকে নিয়ে ফুলের বাগান বানানোর আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আমরা যদি কখনো ক্ষমতায় যাই চেষ্টা করব, সব ধর্মের মানুষকে নিয়ে একসঙ্গে সম্প্রীতির বাংলাদেশ গড়তে। শনিবার সকালে ঢাকায় পর্যটন ভবনে কমিটি ফর অলটারনেটিভ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (সিএডিএফ) আয়োজনে ‘সামাজিক সংহতি, প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আশা ব্যক্ত করেন।

ডা. শফিকুর রহমান বলেন, সবাইকে নিয়ে ফুলের বাংলাদেশ গড়তে চাই। ফুল সব সময় সুগন্ধ ছড়ায়। সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই। আমরা পারতে চাই, হারতে চাই না।’

তিনি বলেন, আমরা যেন সবাই মিলে মানবিক সমাজ গড়তে পারি। সবাই সবাইকে শ্রদ্ধা করবে এবং সম্মান করবে। কারও ভুল হলে সংশোধন করিয়ে দেব। ছোটবেলা থেকে চেষ্টা করেছি মানুষকে মানুষ ভাবতে।

তিনি আরও বলেন, আমরা সবাই মিলে বাংলাদেশ। আমরা কী একদিনও দেখেছি যাদের পরিশ্রমে সমাজের চাকা চলে তাদের দিকে, শ্রমিকদেরকে গুরুত্ব দেওয়া উচিত। ছোট বাংলাদেশ, এই দেশে বিপুল জনসংখ্যা। এই জনসম্পদ কাজে লাগাতে হবে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা তপন চৌধুরী, হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক আল্লামা মামুনুল হক, আর্চ বিশপ ক্যাথলিক বিজয় এন ডিক্রুজ উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে হিন্দু মহাজোটের গোবিন্দ চন্দ্র প্রামাণিক, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দ প্রিয় মহাথেরো প্রমুখ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ
 

শেয়ার করুন: