শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মির্জা ফখরুলের চোখে অস্ত্রোপচার সম্পন্ন

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১৫ মে ২০২৫, ৬:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মির্জা ফখরুলের চোখে অস্ত্রোপচার সম্পন্ন
মির্জা ফখরুলের চোখে অস্ত্রোপচার সম্পন্ন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান সংবাদ মাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

শায়রুল জানান, বাংলাদেশ সময় বুধবার বেলা ৩টায় মহাসচিবের চোখের সফল অপারেশন সম্পন্ন হয়েছে। তাকে কেবিনে দেওয়া হয়েছে। চিকিৎসকের পরামর্শে কেবিনে তার স্ত্রী মিসেস রাহাত আরা বেগম সঙ্গে আছেন।

এর আগে স্ত্রী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে বিএনপির মহাসচিব চোখের জরুরি চিকিৎসা জন্য ব্যাংকক যান। 

গত সোমবার রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন ফখরুল দম্পতি। গত মঙ্গলবার মির্জা ফখরুল বাংলাদেশ সময় বেলা ৩টায় ব্যাংককের রুটনিন আই হসপিটালে ডাক্তার দেখিয়ে চোখের পরীক্ষা করান। রিপোর্ট দেখে চিকিৎসক তার চোখের অপারেশনের সিদ্ধান্ত নেন।

শায়রুল কবির জানান, গত সোমবার চোখে সমস্যা দেখা দিলে বিএনপি মহাসচিব দ্রুত গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকদের দেখান। 

সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, চোখের রেটিনায় দ্রুত একটি অস্ত্রোপচার জরুরি। চিকিৎসকদের পরামর্শে ব্যাংককের রুটনিন আই হসপিটালে দ্রুত যোগাযোগ করে অ্যাপয়েন্ট করা হয়। ওইদিন রাতেই ব্যাংককের উদ্দেশে রওনা হন তিনি।

ভোরের আকাশ/এসএইচ

বিএনপিমির্জা ফখরুল ইসলাম আলমগীর

শেয়ার করুন: