শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মকে ৩ গুরুত্বপূর্ণ ক্রান্তিকাল সম্পর্কে জানতে হবে: আমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩ আগস্ট ২০২৫, ৭:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমানউল্লাহ আমান বলেছেন, দেশের নতুন প্রজন্মকে বাংলাদেশের তিনটি গুরুত্বপূর্ণ ক্রান্তিকাল সম্পর্কে জানতে হবে।

রোববার (৩ আগস্ট) শাহবাগে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণে ছাত্রদলের সমাবেশে তিনি এ কথা বলেন।

আমান বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথম ক্রান্তিকাল ছিল স্বাধীনতা যুদ্ধ।  সেই যুদ্ধে মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যা অন্য কোনো নেতা দেননি।

তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে জনগণ জিয়াউর রহমানকে ক্ষমতায় বসায়। এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া দেশের হাল ধরেন।

তিনি আরও বলেন, বর্তমানে দেশের হাল ধরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  তিনি দেশের প্রতিটি স্তরের মানুষকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ করেছেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  দলের সিনিয়র নেতা ও সাবেক ছাত্রনেতারাও এতে যোগ দেন।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভোরের আকাশ/জাআ

নতুন প্রজন্মকেআমান উল্লাহ আমান

শেয়ার করুন: