শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

২৪ ঘণ্টার আলটিমেটাম গণঅধিকার পরিষদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২৪ ঘণ্টার আলটিমেটাম গণঅধিকার পরিষদের
২৪ ঘণ্টার আলটিমেটাম গণঅধিকার পরিষদের

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে দলটি ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

এর আগে নুরুল হক নুরের ওপর হামলার নিন্দা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ ফেসবুকে লিখেছেন— “নুরুল হক নুর ভাই আমাদের সহযোদ্ধা, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোগী। তার ওপর হামলা মানে জুলাই অভ্যুত্থানের ওপর হামলা।” তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই হামলার জবাব দিতে হবে, এবং তা ঐক্যবদ্ধভাবেই দিতে হবে।”

অন্যদিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার ফেসবুক পোস্টে লিখেছেন, “নুর ভাইদের ওপর এই বর্বর হামলার মূল কারণ জাতীয় পার্টিকে ঘিরে নতুন রাজনৈতিক খেলা। আওয়ামী লীগ যেমন অপরাধী, তার সহযোগী ও বৈধতা দানকারী জাতীয় পার্টিও একইভাবে দায়ী।”

তিনি আরও বলেন, “জাতীয় পার্টিকে বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি একই পথের পথিক, তাদের পরিণতিও একই হবে।”

ভোরের আকাশ//হ.র

আলটিমেটামগণঅধিকার পরিষদ

শেয়ার করুন: