শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আপ বাংলাদেশের ৩০ নেতা এনসিপিতে যোগ দিচ্ছেন

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

জুলাই–আগস্ট আন্দোলনের অন্যতম সংগঠক ও ‘আপ বাংলাদেশ’-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখ্য সমন্বয়কারী সালামান রিফাত, মুখপাত্র শাহরীন সুলতানা ইরাসহ সংগঠনটির অন্তত ৩০ জন কেন্দ্রীয় নেতা জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন।

শনিবার (১৮ এপ্রিল) রাতে আপ বাংলাদেশের মুখপাত্র শাহরীন সুলতানা ইরা এনসিপিতে যোগদান বিষয়টি নিশ্চিত করেছেন। 

দলীয় সূ্ত্রে জানা গেছে, দীর্ঘদিনের গুঞ্জন ও দফায় দফায় বৈঠকের পর অবশেষে ‘আপ বাংলাদেশ’-এর একটি বড় অংশ এনসিপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র জানায়, আজ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের আনুষ্ঠানিক যোগদান ঘোষণা করা হবে।

এছাড়া সংগঠনটির শীর্ষ নেতাদের পাশাপাশি মো. জসিম উদ্দিন, জাহিদুর রহমান, তৌসিব মাহাবুব সোহান, কাজী সালমান, মোশারেফ হোসেনসহ আরও ২০–৩০ জন নেতাকর্মীও এনসিপিতে যোগ দিতে পারেন। পরবর্তী ধাপে তৃণমূল পর্যায়ের কমিটি সম্প্রসারণের মাধ্যমে ‘আপ বাংলাদেশ’-এর আরও নেতাকর্মীদের দলে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

দলটির নেতারা জানিয়েছেন, জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট সব শক্তিকে এক প্ল্যাটফর্মে আনার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিপর্যায়েও যোগাযোগ অব্যাহত রেখেছে এনসিপি। 

ভোরের আকাশ/আ.র

আপ বাংলাদেশ

শেয়ার করুন: