শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশ ও গণতন্ত্রের স্বার্থে যেকোনো ছাড় দিতে প্রস্তুত বিএনপি : তারেক রহমান

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২ জুলাই ২০২৫, ৯:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে দল হিসেবে বিএনপি যেকোনো বিষয়ে ছাড় দিতে প্রস্তুত।  বিএনপি বড় একটি রাজনৈতিক দল।  তাই গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করতে হলে আমাদেরও বড় দায়িত্ব নিতে হবে।

বুধবার পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ‘বিএনপির সব শক্তির উৎস হলো জনগণ। আমাদের নীতি ও আদর্শকে সামনে রেখে জনগণের কাছে যেতে হবে।  আমি দলের নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি- জনগণের সঙ্গে থাকুন, তাদের পাশে থাকুন।  কারণ জনগণই বিএনপির মূলশক্তি।’

বর্তমান সরকারের গৃহীত সংস্কারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সরকার এখন সংস্কার নিয়ে কথা বলছে।  অথচ এই যৌক্তিক সংস্কারের প্রথম প্রস্তাব বিএনপিই দিয়েছিল।  বিএনপি যদি উদারতা না দেখাতো, তাহলে আজ যারা সংস্কারের কথা বলছে, তারা এতটা আত্মবিশ্বাস অর্জন করতে পারত না।’

তিনি আরও বলেন, ‘যখনই বাংলাদেশ কোনো সংকটে পড়েছে, বিএনপি তখনই শক্ত অবস্থান নিয়েছে।  অতীতে আওয়ামী লীগ সরকারের পতনের পর সরকারের অনুপস্থিতিতে দেশের শৃঙ্খলা ধরে রাখতে বিএনপি সক্রিয় ভূমিকা পালন করেছে।’

গণতন্ত্রের চর্চা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, ‘আমরা শুধু রাষ্ট্রে নয়, দলের মধ্যেও গণতন্ত্র চর্চা করি।  আমরা ভিন্নমতের প্রতি সম্মান দেখাই, শুনি এবং যৌক্তিক সমাধানের পথ খুঁজি।  কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি।’

তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেন, ‘দলের সুনাম ও মর্যাদা রক্ষার বিষয়টি আমাদের সবার অগ্রাধিকার হতে হবে।  যদি কেউ দলকে ক্ষতিগ্রস্ত করে, তাহলে কোনো ছাড় বা প্রশ্রয় দেওয়া হবে না।’

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের আশঙ্কা তুলে ধরে তিনি বলেন, ‘নির্বাচনকে ঘিরে কেউ যেন কোনো ধরনের ষড়যন্ত্র করতে না পারে, সেদিকে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।  জনগণের ভোটাধিকার ও অধিকার রক্ষার প্রশ্নে বিএনপি সবসময় প্রস্তুত রয়েছে।’

ভোরের আকাশ/জাআ

বিএনপিরতারেক রহমান

শেয়ার করুন: