শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানে ইসরায়েলি হামলায় জামায়াতের নিন্দা ও শোক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুন ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ইরানে ইসরায়েলি হামলায় জামায়াতের নিন্দা ও শোক
ইরানে ইসরায়েলি হামলায় জামায়াতের নিন্দা ও শোক

ইরানের সামরিক ও বৈজ্ঞানিক স্থাপনায় ইসরায়েলের হামলায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শুক্রবার (১৩ জুন) এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে তিনি জানান, ইরানের স্থানীয় সময় ভোর ৪টার দিকে রাজধানী তেহরানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ইসরায়েল ভয়াবহ বিমান হামলা চালায়। এসব হামলার লক্ষ্যবস্তু ছিল পারমাণবিক ও সামরিক স্থাপনা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন কেন্দ্র।

এই হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের প্রধান হোসেইন সালামি, সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি, খতম-আল আনবিয়া সদর দফতরের কমান্ডার ঘোলামালি রশিদ এবং বিশিষ্ট পরমাণু বিজ্ঞানীরা নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। নিহতদের মধ্যে আরও রয়েছেন ফেরেদুন আব্বাসি, মুহাম্মাদ মেহেদি তেহরানচি, আবদুল হামিদ মিনুচেহর, আহমেদ রেজা জোলফাগারি, সাইয়্যেদ আমির হোসেইন ফাকি, মোতলাবিজাদেহ এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপদেষ্টা শামখানি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “আমরা ইসরায়েলের এই বর্বরোচিত হামলার কঠোর প্রতিবাদ জানাই। একইসঙ্গে নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং আল্লাহর কাছে তাদের শহীদ হিসেবে কবুল করার দোয়া করছি। মহান আল্লাহ যেন তাদের জান্নাতে উচ্চ মর্যাদা দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের ধৈর্য ধারণের শক্তি দেন।”

তিনি আশা প্রকাশ করেন, ইরান সরকার ও জনগণ দ্রুত এই বড় ধরণের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠবে।
 

ভোরের আকাশ/হ.র

বাংলাদেশ জামায়াতে ইসলামী

শেয়ার করুন: