শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় প্রেস ক্লাবে জমিয়ত

জুলাই জাদুঘর থেকে হেফাজত নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৮ আগস্ট ২০২৬, ৬:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে জুলাই জাদুঘরে স্থাপিত হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের দাবি জানিয়েছেন দলটির নেতারা।

শনিবার (৮ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামি শরিয়াহ অনুযায়ী কোনো ব্যক্তি বা ইসলামিক দলের নেতাকর্মীদের ভাস্কর্য নির্মাণ বৈধ নয়। তাই জুলাই জাদুঘরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের যে ভাস্কর্য স্থাপন করা হয়েছে, তা অপসারণ করা উচিত।

কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দেশের সব রাজনৈতিক দলই একমত। তবে জুলাই সনদ প্রণয়ন প্রক্রিয়ায় বিভিন্ন দলের দেওয়া ‘নোট অব ডিসেন্ট’-এর যথাযথ মূল্যায়ন করা হয়নি।

তিনি বলেন, জুলাই সনদ নিয়ে টানাপোড়েন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হলে ছাত্রদের সংঘর্ষ ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে। এ সময় বিভেদে না জড়িয়ে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলকে উপেক্ষা করা যাবে না। সব পক্ষের মতামত ও আপত্তিকে গুরুত্ব দিয়ে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, জনগণের জীবনযাত্রার সংকট নিরসনে গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে বাজার সিন্ডিকেট ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

কাউন্সিলের শেষে মুফতি মাহবুবুল আলমকে সভাপতি, মুফতি নুরুল আলম ইসহাকীকে সাধারণ সম্পাদক, মাওলানা আনোয়ার হামিদীকে সাংগঠনিক সম্পাদক এবং মুফতি শাব্বির আহমদকে প্রচার সম্পাদক করে ঢাকা মহানগর দক্ষিণের ৬১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

ভোরের আকাশ/এনএ

 

জুলাই সনদ বাস্তবায়নভাস্কর্য

শেয়ার করুন: