শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে এখনো আমন্ত্রণ পায়নি বিএনপি: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৪ আগস্ট ২০২৫, ২:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে এখনো বিএনপি আমন্ত্রণ পায়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৪ আগস্ট) রাজধানীর গুলশানে নিজ বাসায় জুলাই সনদ এবং ঘোষণাপত্রসহ বিভিন্ন ইস্যুতে মতবিনিময়ে তিনি এ কথা জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানের আয়োজক মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। আর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সেখানে যাবেন। তবে বিএনপি এখনো সেই অনুষ্ঠানের আমন্ত্রণ পায়নি।

বিএনপি সহযোগিতা করছে না জুলাই সনদ নিয়ে- এমন বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে, এটি উদ্দেশ্যমূলক এবং রাজনৈতিক হীনমন্যতা বলেও জানান তিনি।

সংস্কার কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে সংস্কারের কী কী ভাবনা সেটা আহ্বান করা হয়, আমাদের কাছে এবং জনগণের কাছ থেকেও তারা সংস্কারের বিভিন্ন প্রস্তাব পেয়েছে- এ কথা জানিয়ে সালাহউদ্দিন বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপির অবস্থান পরিষ্কার। সাংবিধানিক স্বীকৃতি দিতে গণঅভ্যুত্থানের বিষয়টি চতুর্থ তফসিলে বর্ণিত থাকবে। আর যে-সব বিষয়ে ঐকমত্য হয়েছে সেসব কাগজপত্র পাঠানো মাত্র স্বাক্ষর করবে বিএনপি।

এ ছাড়া বৈধ প্রক্রিয়ায় সংস্কারের পক্ষে বিএনপি জানিয়ে তিনি বলেন, তবে আইন মেনে করতে হবে এবং সংবিধান সংস্কারের মতো জরুরি বিষয়গুলো নির্বাচিত সরকারে অধীনেই হওয়া উচিত।

এদিকে অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। রোববার (৩ আগস্ট) তথ্য অধিদফতর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

ভোরের আকাশ/এসএইচ

জুলাই ঘোষণাপত্রসালাহউদ্দিন আহমদবিএনপিআমন্ত্রণ

শেয়ার করুন: