শিরোনাম
পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষপুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল মেডিকেল ও ডেন্টাল কলেজ শাখা। কর্মসূচির অংশ হিসেবে মিলাদ মাহফিল, এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ, বৃক্ষরোপণ, ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা রাজধানীর মহাখালীর টিএন্ডটি কলোনিতে অবস্থিত জামিয়া কাসেমীয়া মাদরাসায় মিলাদ মাহফিল ও এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

পরে বিকেল সাড়ে ৩টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধি প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বৃক্ষরোপণ শেষে তাঁদের সমাধিতে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুন

পড়াশোনার পাশাপাশি কৃষি উদ্যোক্তা ঢাবি শিক্ষার্থী ইমরান

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জন্মদিন উদযাপন উপকমিটির আহ্বায়ক ডা. তৌহিদ উল ইসলাম জন, সদস্যসচিব ডা. মো. জাভেদ হোসেন, ডা. আরিফ আনওয়ার, ডা. মো. খায়রুল ইসলাম, অধ্যাপক ডা. কামাল হোসেন, ডা. সাইফুদ্দিন নিসার আহমেদ তুষান, ডা. মো. এমদাদুল হক ইকবাল, অধ্যাপক ডা. মো. রেহান উদ্দিন খান, ডা. আশরাফুল আলম খান, ডা. মো. হারুন উর রশিদ খান রাকিব, ডা. সাদিকুল আমিন শান্ত, ডা. গাজী মোহাম্মদ শাহীনুল ইসলাম, ডা. শাহরিয়ার মো. কবির হাসান পল্লব, ডা. আসাদুল মজিদ হেলালী নোমান, ডা. কে এম শরফুদ্দিন আশিক, ডা. মাসুম বিল্লাহ, ডা. মো. মশিউর রহমান সরকার, ডা. ইব্রাহীম বাবু, ডা. মো. জামিলুর রহমান, ডা. আব্দুল্লাহ আল কায়সার আরমান, ডা. মো. আতিকুর রহমান তালুকদার, ডা. নুর আলম লেলিন, ডা. সাইফুল ইসলাম বাদশা, ডা. রিয়াজ মাহমুদ তমাল, ডা. নাজমুল আহসান, ডা. তানভীর আহমেদ, ডা. আসিবুল ইসলাম লিমন, ডা. রিজভী আহমেদ, ডা. মনিরুল ইসলাম, ডা. আহসান হাবীব, ডা. মো. মমিনুল হক, ডা. মো. মাহবুবুর রহমান সজিব ও ডা. ইমদাদুল হক শুভ।

এ ছাড়া অনুষ্ঠানে বনানী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বশির আহমেদ টিটু, যুবদলের আহ্বায়ক মইনুল ইসলাম রনি, যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নুর আলম রাসেলসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/জেআ

প্রধানমন্ত্রী তারেক রহমানজন্মদিন

শেয়ার করুন: