শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এনায়েত উল্লাহ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৯ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ। তিনি মোরগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে আয়োজিত বিএনপির এক নির্বাচনি পথসভায় এই নাটকীয় ঘোষণা আসে। পথসভা চলাকালে মঞ্চে স্বয়ং তারেক রহমানের উপস্থিতিতে কাজী এনায়েত উল্লাহ তার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান।

সমাবেশে উপস্থিত হাজারো মানুষের সামনে এনায়েত উল্লাহ বলেন, ঢাকা-১৭ আসনের বৃহত্তর স্বার্থে এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। তিনি তার বক্তব্যে তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, শুধু ঢাকা নয়, সমগ্র বাংলাদেশে তার চেয়ে যোগ্য কোনো প্রার্থী এই মুহূর্তে নেই। দেশ ও জাতির ক্রান্তিলগ্নে তার হাতকে শক্তিশালী করতেই এই ত্যাগ স্বীকার করেছেন বলে তিনি দাবি করেন।

বক্তব্য শেষে এনায়েত উল্লাহ তার সমর্থকদের প্রতি আহ্বান জানান, যেন তারা আজ থেকেই ‘মোরগ’ প্রতীকের প্রচার বন্ধ করে ‘ধানের শীষের’ বিজয় নিশ্চিত করতে মাঠে নামেন। তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা দেন, এখন থেকে তিনি এবং তাঁর কর্মীরা সম্মিলিতভাবে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করবেন। মঞ্চে এই ঘোষণার পর তারেক রহমান ও কাজী এনায়েত উল্লাহকে উষ্ণ কুশল বিনিময় করতে দেখা যায়।

উল্লেখ্য, ঢাকা-১৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের শীর্ষ নেতা তারেক রহমান।

ভোরের আকাশ/এসএইচ

 

তারেক রহমানএনায়েত উল্লাহ

শেয়ার করুন: